
আগামী সপ্তাহেই শিয়ালদহ-রানাঘাটের মধ্যে ছুটতে পারে এসি লোকাল রেক। এমনই সম্ভাবনার কথাই শুনিয়েছেন শিয়ালদহ ডিভিশনের রেলকর্তা একলব্য চক্রবর্তী।
তিনি বলেছেন এটাই হতে পারে বাঙালির পুজো উপহার। জুনেই এসি লোকাল রেক চলে এলেও এখনও কেন চালানো হচ্ছে না। সেই প্রশ্নে একলব্য চক্রবর্তী জানিয়েছেন কোনও রেক চালাতে গেলে নিরাপত্তার বিষয়টি সব থেকে জরুরি। কেননা এই ট্রেনে কয়েক হাজার যাত্রী যাতায়াত করবেন। তাদের সেফটি সিকিউটির দিকটি দেখার দায়িত্ব রেলের। ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এখনও উদ্বোধনে দিন ঠিক হয়নি। সেটি হলেই শিয়ালহ রানাঘাটে লাইনে ছুটবে এসি লোকাল রেক।
তিনি আরও জানিয়েছেন পূর্ব ভারতে শিয়ালদহ ডিভিশনে প্রথম চলবে এসি লোকাল ট্রেন। আগে মুম্বই, তারপর চেন্নাইয়ে শুরু হলেও পূর্বভারতে এই প্রথম পরিষেবা পাবেন যাত্রীরা।
