গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ইস্ট-ওয়েস্ট মেট্রো বাম সরকারের সাফল্য, দাবি সিপিএমের

    ইস্ট-ওয়েস্ট মেট্রো বাম সরকারের সাফল্য, দাবি সিপিএমের

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপি, তৃণমূল যখন মেট্রো প্রকল্পে নিজেদের কৃতিত্বে দাবি তুলছে তখন পিছিয়ে নেই সিপিএমও। ইস্ট-ওয়েস্ট মেট্রো বাম সরকারের সাফল্য।
    সোশ্যাল মিডিয়ায় পোস্টে তেমনটাই দাবি করেছে সিপিএম। ওই পোস্টে সিপিএমের তরফে লেখা হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি এই প্রকল্প আসলে বামফ্রন্ট সরকারের ভাবনা এবং কৃতিত্বের ফল।
    পোস্টে আরও লেখা হয়েছে ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি কলকাতার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র হাত ধরেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, সাংসদ মহম্মদ সেলিম, তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল, অমিতাভ নন্দী সহ একাধিক নেতা।