শীতে চুল পড়া বাড়ে 

0
172
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সারা বছরই কমবেবেশি চুল পড়ার সমস্যা লেগেই থাকে।কোনো কোনো দিন চুল পড়া কমে।

 

আবার কোনো দিন হয়তো অনেক বেশি চুল পড়ে।এর পেছনে অনেক কারণ আছে। আবহাওয়া, দূষণ, অযত্ন তার অন্যতম কারণ।কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নানা শারীরিক অসুস্থতার কারণে বা স্ক্যাল্পের গুরুতর সমস্যার জন্যও চুল পড়া বাড়ে। তবে কেউ কেউ শীতকালীন চুল পড়ায় জর্জরিত হয়ে থাকেন। শীতকাল আসতে না আসতেই চুল পড়া অনেক বেড়ে যায়।এই আবহাওয়া পরিবর্তনের সময় থেকে পুরো শীতকাল জুড়েই প্রতিদিন যেন মুঠো মুঠো চুল ওঠে।এখন প্রশ্ন হলো কেন শীতকালে চুল পড়া বেড়ে যায়? কিভাবেই বা কমাবেন চুল পড়া? এদিকে ঘটনা হলো চুল পড়া স্বাভাবিক। কারণ, মাথায় চুল ঝরে গিয়ে আবার নতুন করে চুল গজাবে।এটা স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া। চিকিৎসকদের একাংশের মতে, দিনে ৫০-১০০টা পর্যন্ত চুল পড়া একদমই স্বাভাবিক। কখনো কখনো এর থেকে বেশি বা এর থেকে কম চুল পড়তে পারে।তবে এই সংখ্যার থেকে বেশি যদি চুল পড়ে, তাহলে একটু চিন্তা করতেই হবে। শীতকালে এই চুল পড়ার সমস্যা অনেকটা বেড়ে যায়।তাহলে শীতকালে কেন বাড়ে চুল পড়ার সমস্যা? উত্তর হলো,এ দেশে আবহওয়ায় আর্দ্রতার পরিমাণ সারা বছরই খুব বেশি থাকে। গরমকালে ও বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে অনেক বেশি। কিন্তু শীতকাল আসার সঙ্গে সঙ্গেই এই আবহাওয়ায় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়।সেই সময়ে বাতাসে আর্দ্রতার মাত্রা হঠাৎই কমে যায়।তার প্রভাব কিন্তু প্রায় সবার ওপরেও পড়ে।যেমন, ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে থাকে। স্ক্যাল্পের প্রাকৃতিক আর্দ্রতাও কমতে থাকে।স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়।এর ফলে অতিরিক্ত চুল উঠতে থাকে। এ ছাড়া স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়ার কারণে নানা ইনফেকশনও হয়। তাই চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়ে। আর যেসব কারণে চুল পড়ে তার মধ্যে আছে শরীরে হরমোনের ভারসাম্যে হঠাৎ পরিবর্তনে চুল ওঠার সমস্যা। এই জন্যই প্রেগনেন্সি বা প্রেগনেন্সির পরে চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। আবার গর্ভাবস্থা, প্রসব বা মেনোপজের পরও হরমোনের তারতম্য হয়। এছাড়া কোনো শারীরিক অসুস্থতার কারণে।স্ক্যাল্পের ইনফেকশনের কারণে।দুশ্চিন্তা থেকেও চুল উঠতে পারে।স্ক্যাল্প অপরিষ্কার রাখলে ও স্ক্যাল্পে কোনও ইনফেকশন হলে, তা থেকেও চুল পড়তে পারে।চুল পড়ার অন্যতম কারণ জিনগত হতে পারে।এই অবস্থায়,শীতকালে সাধারণ পরিবেশগত কারণেই চুল পড়ার সমস্যা বাড়ে। স্ক্যাল্প তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়। সে জন্য চুল পড়ে বেশি। কিন্তু যদি দেখেন অতিরিক্ত চুল পড়ছে, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। শীতকালে চুলের যত্ন নিতে নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখুন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে স্ক্যাল্প ক্লিনজিং করুন।শ্যাম্পু করার পর কন্ডিশনার ও হেয়ার সিরাম লাগাতে ভুলবেন না।নাহলে চুল আরো বেশি রুক্ষ হয়ে যাবে। সেই সঙ্গে চুলে তেল মালিশ করুন।সপ্তাহে অন্তত ৩ দিন স্ক্যাল্পে ও চুলের গোড়ায় তেল মালিশ করুন। চুলেও তেল লাগাবেন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

 

পাশাপাশি,প্রোটিন হেয়ার প্যাক লাগান সপ্তাহে একদিন। তবে স্ক্যাল্পে গুরুতর সমস্যা থাকলে বা চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু করবেন না।