গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Lifestyle প্রতিদিন সকালে খালি পেটে আপেল

    প্রতিদিন সকালে খালি পেটে আপেল

    0
    155
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দূরে থাকেন,এই প্রবাদটির পেছনে অনেকটাই সত্যতা রয়েছে। আপেল শুধু সুস্বাদু নয় বরং এটি নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর। বিশেষ করে সকালে খালি পেটে আপেল খাওয়ার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।

    সাধারণতঃ আপেলে থাকা দ্রবণীয় ফাইবার রক্তনালিতে চর্বি জমতে দেয় না, ফলে হার্টের সমস্যা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।আপেলের ফাইবার হজম ভালো করতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।এছাড়া আপেলে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে এবং দেহে প্রদাহ কমায়।ওদিকে টাইপ-টু ডায়াবেটিস প্রতিরোধে আপেল সহায়ক। এতে থাকা ফাইবার রক্তে চিনি প্রবেশের গতি কমায় ও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।ওজন কমাতে সাহায্য করে।আপেল খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। এটি কম ক্যালরিযুক্ত, ফলে ওজন নিয়ন্ত্রণেও কার্যকর।আপেলের কোয়ারসেটিন নামক উপাদান নিউরনকে রক্ষা করে, যা আলঝাইমারের মতো স্নায়বিক রোগ প্রতিরোধে সাহায্য করে।

    গবেষণায় দেখা গেছে, আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্তন ক্যান্সারসহ কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।এই অবস্থায় প্রতিদিন সকালে খালি পেটে একটি আপেল খাওয়ার অভ্যাস গড়ে তুললে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সার্বিক সুস্থতা বজায় থাকে। তাই খাবারের তালিকায় আপেল রাখাই ভালো।