
সাধারণতঃ দেখা যায় অনেকেই কাঁচা পেঁপে খেতে চান না। কিন্তু এর ঔষধি গুণাবলি সুপারফুডের চেয়ে কম নয়। কাঁচা পেঁপের এনজাইম, ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট এটিকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী করে তোলে।
ওদিকে,পেঁপে পাকলে তবেই তা স্বাস্থ্যগুণে সমৃদ্ধ হয়ে ওঠে, অনেকে এমনটাই বিশ্বাস করেন। এই কারণে পাকা পেঁপের কদর অনেক বেশি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, পেঁপে কাঁচা অবস্থায় খেলে বেশি সুফল মেলে।চিকিৎসকরা বলছেন,কাঁচা পেঁপে খেলে বেশি সুফল মেলে, তার মানে এই নয় যে পাকা পেঁপের কোনো স্বাস্থ্যগুণ নেই। তবে কাঁচা পেঁপে খেলে বাড়তি কিছু উপকার পাওয়া যায়। আসলে,ওজন কমাতে সাহায্য করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,এটি অনেক স্বাস্থ্য সমস্যার জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে। এদিকে,কাঁচা পেঁপে ভিটামিন এ, সি, ই এবং ফাইটোনিউট্রিয়েন্টে সমৃদ্ধ, যা শরীরকে ফ্রি-র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এই উপাদানগুলো বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে এবং ক্যান্সার ও হৃদরোগের মতো গুরুতর রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। বলা হয়,পেঁপেতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।সংক্রমণ প্রতিরোধ করে এবং সর্দি-কাশির মতো সাধারণ অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অন্যদিকে,কাঁচা পেঁপেতে গ্লাইসেমিক সূচক কম থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ফাইবার চিনির শোষণকে ধীর করে দেয়।নিয়মিত পেঁপে খেলে ত্বক উজ্জ্বল হয় এবং দাগ কমে। এছাড়া,পেঁপের ফেসপ্যাক লাগালে পিগমেন্টেশন ও ব্রণ কমাতে সাহায্য করে। এর এনজাইম চুলকে পুষ্ট করে এবং চুল পড়া রোধ করে।পাশাপাশি কাঁচা পেঁপে হজম ব্যবস্থার জন্য একটি আশীর্বাদ। পেঁপেইন এনজাইম খাবার ভাঙতে সাহায্য করে এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। একইসঙ্গে কাঁচা পেঁপে জরায়ুর পেশি শিথিল করতে সাহায্য করে।
এটি পিরিয়ডের সময় খিঁচুনি এবং ব্যথা থেকে মুক্তি দেয়। তাছাড়া পেঁপেতে রয়েছে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য। যা আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তবে,কাঁচা পেঁপে টক বা তেতো স্বাদের হতে পারে। তবে এর বৈশিষ্ট্যগুলো অলৌকিক।সবমিলিয়ে আপনার নিয়মিত খাদ্যতালিকায় সবজি, পরোটা, জুস বা সালাদ হিসেবে পেঁপে অন্তর্ভুক্ত করতে পারেন।








