গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Lifestyle গরমে সুস্থ থাকতে খান সবজি

    গরমে সুস্থ থাকতে খান সবজি

    0
    155
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রচণ্ড গরমে বাড়ছে ক্লান্তি, জলশূন্যতা ও হজমজনিত সমস্যা। এমন অবস্থায় চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, এই সময় খাদ্য তালিকায় হালকা, জলীয় উপাদানযুক্ত সবজি রাখলে শরীর থাকবে ঠাণ্ডা ও সতেজ। এখন প্রশ্ন হলো, গ্রীষ্মকালে কোন কোন সবজি খাওয়া শরীরের জন্য উপকারী।

    যেমন,লাউ গরমে অন্যতম জনপ্রিয় ও উপকারী সবজি। এতে থাকা প্রচুর জলীয় উপাদান শরীরকে শীতল রাখে এবং হজমে সহায়তা করে।উচ্ছে ও করলা,তেতো স্বাদের হলেও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের কার্যকারিতা বাড়িয়ে হজমশক্তি উন্নত করে। ওদিকে গ্রীষ্মকালীন সবজি ঝিঙাতে রয়েছে ফাইবার ও জলীয় উপাদান। এটি হজমে সহায়তা করে এবং কচি মাছের সঙ্গে রান্না করলে আরও সুস্বাদু হয়। আবার সারা বছরই শরীর ঠাণ্ডা রাখতে কার্যকর শসা।এতে থাকা সিলিকা উপাদান শরীর ডিটক্স করে ও ত্বকের জন্য উপকারী। এছাড়া,লাউয়ের মতোই চালকুমড়া,সবজিও শরীর ঠাণ্ডা রাখতে সহায়তা করে এবং গরমে জল শূন্যতা রোধে সাহায্য করে। গ্রীষ্মকালীন সবজি শরীর চিচিঙ্গাকে অতিরিক্ত গরমের প্রভাব থেকে রক্ষা করে এবং সতেজ অনুভূতি দেয়।

    এর বাইরে ফাইবার ও ভিটামিন সি-তে ভরপুর ঢ্যাঁড়স শরীরকে শীতল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।বিশেষজ্ঞরা বলছেন, গরমে তেল-ঝাল জাতীয় ভারী খাবারের পরিবর্তে এসব মৌসুমি সবজি রাখলে শরীর থাকবে হালকা, রোগ-ব্যাধি থেকেও দূরে থাকা সম্ভব।