খালি পেটে লবঙ্গ

0
143
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অনেকেই খাওয়ার পরে দুএকটা লবঙ্গ মুখে দেন। অনেকে আবার আয়ূর্বেদের নিয়ন মেনে সকালে উঠে খালি পেটেই খেয়ে নেন লবঙ্গ। লবঙ্গ খাওয়ার ব্যাপারে খালি পেট ভালো, নাকি ভর্তি পেট,তা নিয়ে রয়েছে নানা মত।

বিশেষজ্ঞদের মতে, ভর্তি পেটের তুলনায় খালি পেটে লবঙ্গ খাওয়াই বেশি ভালো। কেননা এতে তিনগুণ উপকার পাওয়া যায়। লবঙ্গের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট।যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। পেটের যেকোনো ইনফেকশন দূর করতেও কাজে আসে। শরীরের নানা ব্যথা-বেদনা দূর করতেও সাহায্য করে লবঙ্গ।

শুধু তাই নয়, পাকস্থলির স্বাস্থ্য ভালো রাখে লবঙ্গ। দাঁতের মাড়ি শক্ত হয় এবং মুখের দুর্গন্ধও দূর করে এই লবঙ্গ। তাই এসব উপকার পাওয়ার জন্য খালি পেটে লবঙ্গই খাওয়া ভালো।