
বাঙালির খাদ্য সংস্কৃতিতে ভাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সাধারণ ডাল বা অন্যান্য পদ দিয়েও এটি অনেকের পছন্দের খাবার। অনেকে তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করেন। তবে, সবার প্রিয় এই ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকার কারণে অনেকেই এটি থেকে দূরে থাকার চেষ্টা করেন।
এর মধ্যে রয়েছে ওজন কমানোর বা ব্লাড সুগারের সমস্যা। এর পাশাপাশি অনেকের মনে একটি প্রশ্ন জাগে, ভাত খাওয়ার সঠিক সময় আসলে কখন? বিশেষজ্ঞদের মতে, ভাত খাওয়ার নির্দিষ্ট কোনো সময় না থাকলেও এই বিষয়ে কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে।যেমন,বিশেষজ্ঞদের মতে, ভাত খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই।দিনে বা রাতে যখন খুশি ভাত খেতে পারেন। ভাত খাওয়ার সময় নিয়ে অযথা নিয়ম তৈরি করা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই মানসিক চাপ শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলে।খাবার খাওয়ার সময় নিয়ে বাড়তি দুশ্চিন্তা করলে শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এদিকে কর্টিসল বৃদ্ধি হলে শরীরে চর্বি জমা হয়, চিনির লোভ বাড়ে এবং হজম ও ঘুমের সমস্যা দেখা দেয়। তাই ভাত খাওয়ার সময় নিয়ে চাপ না নিয়ে সচেতনভাবে খাদ্যগ্রহণ করাই ভালো।পাশাপাশি,ওজন নিয়ন্ত্রণ করতে ভাত এড়িয়ে না গিয়ে সঠিক পদ্ধতিতে ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।ডায়েটিশিয়ানদের মতে, ভাত পুরোপুরি এড়িয়ে চলার প্রয়োজন নেই।তবে সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতিতে ভাত খেলে শরীরে নেতিবাচক প্রভাব কমে যায়।যেমন,প্রতিদিন এক কাপ ভাত খাওয়ার অভ্যাস করুন।
এটি অতিরিক্ত ভাত খাওয়ার প্রবণতা এড়িয়ে শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। ভাজা ভাতের পরিবর্তে সেদ্ধ বা ভাপ দেওয়া ভাত খান। প্রচুর জলেতে ভাত সেদ্ধ করে সেটি ছেঁকে নিলে অতিরিক্ত স্টার্চ দূর হয়ে যায়।সেইসঙ্গে,উ








