গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home International ভারতেও ভয় ধরাচ্ছে ইবোলা, স্ক্যানারে বিদেশ ফেরত ভারতীয়রা

    ভারতেও ভয় ধরাচ্ছে ইবোলা, স্ক্যানারে বিদেশ ফেরত ভারতীয়রা

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মধ্য আফ্রিকার পরিস্থিতি ভয়াবহ। ইবোলা ভাইরাসের দাপটে সেখানে প্রতিদিন বাড়ছে মৃত্যু। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডায় এখন পর্যন্ত ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত কয়েকশো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জারি করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা।

    এই বিপজ্জনক পরিস্থিতিতেই আগাম সতর্কতা নিতে শুরু করল ভারত। এদিকে দেশে এখনও সংক্রমণ নেই, তবু প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, দেশে এখনও পর্যন্ত ইবোলায় আক্রান্ত হওয়ার কোনও খবর মেলেনি। ঝুঁকিও অত্যন্ত কম। তবু কোনও ঝুঁকি না নিতে কেন্দ্র আগেভাগেই নজরদারি ও প্রস্তুতি বাড়িয়ে দিচ্ছে।

    বিদেশ থেকে ফেরা যাত্রীদের ভারতের সমস্ত বিমানবন্দরে কড়া স্ক্যানিং করা হচ্ছে। এর জন্য স্বাস্থ্যমন্ত্রক, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম, আইসিএমআর-সহ বিভিন্ন দফতরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে আছে, এয়ারপোর্টে নজরদারি বাড়ানো হবে, সমুদ্রবন্দরেও সতর্কতা জারি থাকবে, সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত করে পরীক্ষা করা হবে, ল্যাবরেটরিগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।