গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়ছে ইবোলা

    কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়ছে ইবোলা

    0
    8
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আফ্রিকান দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ডিআর কঙ্গো এবং উগান্ডায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে তিন শতাধিক মানুষ এই বিরল ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৮৮ জন।

    এ পরিস্থিতিতে, জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এই প্রাদুর্ভাবটি কোভিড-১৯ এর মতো এখনো বিশ্বজুড়ে মহামারি ঘোষণার মতো অবস্থায় পৌঁছায়নি। সেজন্য এখনই আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করার মতো পদক্ষেপ না নেওয়ার জন্য দেশগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশটি এই প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল।

    তবে সেখান থেকে প্রায় ৬২০ মাইল দূরে দেশের রাজধানী কিনশাসাতেও একজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি ইতুরি প্রদেশ সফর করেছিলেন। এ থেকে ধারণা করা হচ্ছে, রোগটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়া ইতুরির সীমান্তবর্তী এবং কঙ্গোর অন্যতম জনবহুল এলাকা উত্তর কিভু প্রদেশেও বেশ কয়েকজন ইবোলা সন্দেহভাজন রোগীর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিদ্রোহী সরকারও বিবৃতি দিয়েছে। তারা বলছে, গোমারেও ইবোলা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ইতুরি প্রদেশ থেকে এসেছেন। তাকে একটি আইসোলেশন কেন্দ্রে রাখা হয়েছে।