
ব্যারাকপুরের নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে এসডিও অফিসে নিয়ে যাওয়ার জন্য নৈহাটি থানার আইসি-কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা অর্জুন সিংহ দাবি করেছেন, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার চেষ্টা করছে।
কিন্তু অভ্যাস অভ্যাসই থাকে। নৈহাটি থানার আইসি নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে এসডিও অফিসে নিয়ে গিয়েছেন। অশোক তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন।
এ নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পোস্ট করেন অশোক চট্টোপাধ্যায়ের পুলিশের গাড়ি থেকে নামার ভিডিয়োও।
