তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলে সাসপেন্ড ৩ জওয়ান

0
1634
ছবি সৌজন্যে : নিজস্ব

নিমন্ত্রণের পর এবার ক্যারাম বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। ডিউটিরত অবস্থায় সিউড়িতে তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।

সেই সময় তৃণমূলের নেতাকর্মীরাও পার্টি অফিসে ছিলেন। ইউনিফর্ম পরে তৃণমূল পার্টি অফিসে ভিডিও ভাইরাল হতেই ৩ জওয়ানকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। কমিশনের কড়া বার্তার পরেও ক্যামার খেলার অভিযোগ উঠেছে জওয়ানদের বিরুদ্ধে।

এর আগে মুর্শিদাবাদের নিমতিতায় স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে অনুষ্ঠানে যোগ দেওয়ায় অভিযোগে ৭ বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন।