কংগ্রেসের অভিযোগ খতিয়ে দেখতে রাজি কমিশন

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কংগ্রেসের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে কমিশন রাজি। হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটের ফল নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাবে এমনই মন্তব্য করেছে নির্বাচন কমিশন।
তাঁরা জানিয়েছে, গোটা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই ধরনের কোনও অভিযোগের কোনও সত্যতা নেই। আগামী ৩ ডিসেম্বর কংগ্রেসের প্রতিনিধি এবং এজেন্টদের আহ্বান জানিয়েছে কংগ্রেস। কমিশনের অফিসে এসে ইভিএম বা ভোট প্রক্রিয়া নিয়ে যা যা অভিযোগ, প্রমাণ-সহ এসে আলোচনা করুক। একপ্রকার চ্যালেঞ্জের সুরে কংগ্রেসের কারচুপি অভিযোগের জবাব দিয়েছে কমিশন। মহারাষ্ট্রের ভোটের ফলাফলের পর সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। ভোটার তালিকা সংশোধন থেকে ভোটগ্রহণ।
আবার ভোটগণনা পর্যন্ত ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস। এবার তারই জবাব দিয়েছে কমিশন।