সিইও-য় মুরুগানের পদত্যাগের দাবি তৃণমূলের

0
92
ছবি সৌজন্যে :ফেসবুক
হোয়াটসঅ্যাপ গ্রাটে স্পেশাল বোল অবজার্ভার সি মুরুগানকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলতেই তাঁর পদত্যাগের দাবি তুলেছে তৃণমূল। সি মুরুগান সরাসরি মাইক্রো অবজার্ভারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্য নিয়ে নির্দেশ দিচ্ছেন।
এটা কখনই মেনে নেওয়া যায় বলে অভিযোগ করেছে তৃণমূল। সরাসরি কুইক গান মুরুগান বলে খোঁচা দিয়ে তাঁকে এখনই পদত্যাগ করতে হবে বলে একযোগ আক্রমণ করেছেন তৃণমূলের প্রতিনিধিরা। স্ক্রিনশট প্রকাশ্যে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ জানানোর পরেই সিইও দফতরে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। সেই দলে ছিলেন দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, সাংসদ পার্থ তৌমিক, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্ররা। সিইও মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ জানানোর পর সাংবাদিক বৈঠকে কার্যত গর্জে উঠেছেন তৃণমূলের প্রতিনিধিরা। মূলত ৫ দাবি তুলেছেন তাঁরা। অননুমোদিত স্থান থেকে ব্যবহৃত লগ ইন ক্রেডেনশিয়ালের মাধ্যমে করা সমস্ত নাম বাতিল করতে হবে। রোল অবজার্ভারদের লগ ইন সংক্রান্ত কোড দূরবর্তী এলাকা থেকে অননুমোদিতভাবে ব্যবহারের মাধ্যমে যেভাবে নাম বাতিলের ঘটনা ঘটছে তা শনাক্ত করা। পাশাপাশি নির্দেশ দেওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নির্দেশ বন্ধ করা মত দাবি জানিয়েছে তৃণমূল। তাঁদের অভিযোগ প্রত্যেক ডিইওদের নিজস্ব লগ ইন থাকে। কিন্তু তাঁদের লগ ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে যা সংখ্যালঘু এলাকায় সবচেয়ে বেশি।