ঋণখেলাপি বাড়ছে, উদ্বেগ আর্থিক সমীক্ষা রিপোর্টে

0
139
ছবি সৌজন্যে : এক্স
অনিরাপদ ঋণের ক্রমবর্ধমান চাপ এবং বিশ্ব বাজারের অস্থিরতা। আর্থিক সমীক্ষা রিপোর্টে এই দুই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
তবে স্থিতিশীল রয়েছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলির হাতে পর্যাপ্ত পুঁজি আছে বলেও জানিয়েছে সমীক্ষা রিপোর্ট।শুক্রবার সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট সংসদে পেশ করেছে সরকার। রিপোর্ট অনুযায়ী, গত ১২ বছরের মধ্যে দেশের ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেট-র পরিমাণ সবচেয়ে কমে ২.৬ শতাংশে নেমে এসেছে। কিন্তু সেই সঙ্গে অনিরাপদ ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে।আরবিআই জানিয়েছে, ঋণের বাজার সম্প্রসারিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে গৃহঋণ। ঋণখেলাপির পরিমাণ কমাতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
ফলে সাম্প্রতিক সময়ে ঋণের সূচক বৃদ্ধির পরিমাণ কিছুটা নিম্নমুখী হয়েছে। আর্থিক সমীক্ষা রিপোর্টে ঋণ এবং আমানতের মধ্যে ফারাকের দিকটিও তুলে ধরা হয়েছে।