জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

0
43
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বকাপে নিজেদের প্রথম দু’ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে নকআউট নিশ্চিত করেছে জার্মানি। দুর্দান্ত ছন্দে থাকা চারবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে জয় পাবে ইকুয়েডর এমনটা কজন বিশ্বাস করতেন।

এমনকি ইকুয়েডরের অনেক ফুটবলাররাও হয়তো এমনটা ভাবেননি।তবে তাদের হয়ে আজ বাজি ধরেছিল ওয়াল্টার নামে ওরাংওটাং এক প্রজাতি। জার্মানির বিপক্ষে ইকুয়েডর জিতবে ভবিষ্যৎদ্বাণী করে বোর্নি-সুমাত্রান প্রজাতির ওরাংওটাং। নিউ ইয়র্ক-নিউ জার্সিতে তার করা সেই ভবিষ্যৎদ্বাণী মিলেও গেছে।জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডর।প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম জয় বিশ্বকাপের নকআউটও নিশ্চিত করেছে ইকুয়েডর। ই’ গ্রুপের ৩ নম্বর দল হিসেবে। রেফারি শেষ বাঁশি বাজানোর পর তাই বাঁধাভাঙা উল্লাসে মাতল ইকুয়েডর।জার্মানির আগের দুই ম্যাচেও ভবিষ্যৎদ্বাণী করেছে ওয়াল্টার। কুরাসাও এবং আইভরি কোস্টের বিপক্ষে জার্মানরা জিতবে এমন ভবিষ্যৎদ্বাণী করেছিল ডর্টমুন্ড চিড়িয়াখানার এই ওরাংওটাংটি। সেই ভবিষ্যৎদ্বাণীও ঠিক হয়েছিল।ইকুয়েডরের কাছে প্রথম হারের ম্যাচে দারুণ শুরু করেছিল জার্মানি। নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে ২ মিনিটে লিড নিয়ে।বক্সের মধ্যে থেকে গোলটি করেন লিরয় সানে।তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ইকুয়েডর। ৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে সমতায় ফেরান নিলসন অ্যাঙ্গুলো। পরে উভয় দলই কিছু আক্রমণ সাজালেও আর গোলের দেখা না পেলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।বিরতির পর পরেই পেনাল্টি পেয়েছিল জার্মানি। তবে ভিএআরে তা বাতিল হয়। ৪৬ মিনিটে ডি বক্সে কাই হাভার্টজ ফাউলের শিকার হওয়ার আগেই তার সতীর্থ সানে ইকুয়েডরের এক খেলোয়াড়কে ফাউল করে বসেন। ফলস্বরূপ মনিটরে দেখার পর নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন রেফারি।৬২ মিনিটে ইকুয়েডরকে লিড এনে দেওয়ার মতো এক শট নিয়েছিলেন এনার ভ্যালেন্সিয়া। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরাল শট দারুণ ক্ষিপ্রতায় প্রতিহত করেন ম্যানুয়েল নয়ার। ৭২ মিনিটে অল্পের জন্য বল পোস্টের কাছ দিয়ে যাওয়ায় আবারও গোল হজম থেকে বেঁচে যায় তারা।বিপরীতে ৭৬ মিনিটে দলকে লিড এনে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন সানে। অন্যদিকে ৭৮ মিনিটে কর্নার থেকে উল্লাসে মাতে ইকুয়েডর।কেভিন রদ্রিগেজের হেড থেকে গোললাইনের কাছ থেকে নয়্যারকে পরাস্ত করেন ভলি শটে গোল করা গঞ্জালো প্লাতা।

তার সেই গোলেই পরে জার্মানদের বিপক্ষে প্রথমবার জয় পায় ইকুয়েডর। আগের দুই দেখায় হেরেছিল তারা।