বুদবুদ থানার ওসির বাড়িতেও ইডি

0
283
ছবি সৌজন্যে : নিজস্ব

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে ইডি। মঙ্গলবার সকালেই দুর্গাপুরে তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি অভিযান শুরু করেন ইডির অফিসাররা।

কয়লাপাচারে, টাকা পাচারে যোগ ও প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ উঠেছে মনোরঞ্জনের বিরুদ্ধে। ওসি। মনোরঞ্জন মণ্ডল ২-৩ দিন আগেই বুদবুদ থানার ওসি-র দায়িত্ব পেয়েছেন। ২০২৪-র নভেম্বরে সাসপেন্ড হয়েছিলেন মনোরঞ্জন। তখন তিনি বারাবনি থানার ওসি ছিলেন। মনোরঞ্জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে।

এর আগে ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার সংক্রান্ত মামলায় লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং সল্টলেকের অফিসে জোড়া অভিযান চালিয়েছিল ইডি। পরে দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।