শিল্পপতি মনোজ গৌরকে গ্রেফতার ইডি-র

0
106
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
১২ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগে এবার আবাসন নির্মাতা সংস্থা জেপি ইনফ্রাটেক লিমিটেড-র ম্যানেজিং ডিরেক্টর মনোজ গৌরকে গ্রেফতার করেছে ইডি। বহু ক্রেতার সঙ্গে প্রতারণা করার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করেছে ইডি।
মামলা দায়ের হয়েছে বেআইনি লেনদেন প্রতিরোধ আইন-র আওতায়। মনোজের পাশাপাশি মামলায় জেপি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেপি ইনফ্রাটেক লিমিটেড এবং জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড এরও নাম জড়িয়েছে। মনোজের বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার ক্রেতা বাড়ি কেনার জন্য জেপি ইনফ্রাটেক-এর আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তাঁরা কখনওই তাঁদের ফ্ল্যাটের মালিকানা পাননি। ২০১৭ সালে এ নিয়ে প্রথম মুখ খোলেন ক্রেতারা। ব্যাপক প্রতিবাদের মুখে ওই সংস্থা ও শিল্পপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
তদন্তে দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ এবং মুম্বইয়ে জেপি গ্রুপের অন্তত ১৫টি সম্পত্তিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় নগদ ১.৭ কোটি টাকা, বেশ কিছু আর্থিক নথি ও সম্পত্তির কাগজপত্র।