
৪০ কোটি টাকা প্রতারণা মামলায় নেটপ্রভাবী তথা উদ্যোগপতি সন্দীপা বির্কককে গ্রেফতার করেছে ইডি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ১২ লক্ষ অনুগামী রয়েছে। নিজেকে তিনি অভিনেতা এবং কসমেটোলজিস্ট বলেও দাবি করেন সন্দীপা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপার বিরুদ্ধে মোহালিতে একটি থানায় ৪০৬, ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার এবং বুধবার দিল্লি এবং মুম্বইয়ের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে খবর, প্রসধানী দ্রব্যের ব্যবসাকে সামনে রেখে আড়ালে প্রতারণার কাজ চালাতেন তিনি। তাঁর সংস্থার ওয়েবসাইটে যে সব প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপন দিতেন এবং যেগুলি বিক্রি করতেন, সেগুলি এফডিএ স্বীকৃত বলে দাবি করতেন।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে পুরো বিষয়টিই ভুয়ো। যেগুলিকে ইডি অপ্রকৃত বলে উল্লেখ করেছে।
