ন্যাশনাল হেরাল্ড-র প্রায় ৭০০ কোটি বাজেয়াপ্ত শুরু ইডির 

0
140
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ন্যাশনাল হেরাল্ড-র মামলায় প্রায় ৭০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কে বিবৃতিতে ইডি জানিয়েছে, শুক্রবার দিল্লির আইটিওতে অবস্থিত হেরাল্ড হাউস, মুম্বইয়ের বান্দ্রা এলাকার প্রাঙ্গণ এবং লখনউয়ের বিশ্বেশ্বর নাথ রোডে অবস্থিত এজেএল ভবনে ভবনটি খালি করার জন্য নোটিশগুলি লাগানো হয়েছিল।
অর্থ তছরুপ প্রতিরোধ আইন-এর ধারা ৮ এবং বিধি ৫, ১-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক অপরাধের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি, ২০২৩ সালের নভেম্বরে এই স্থাবর সম্পদ গুলো বাজেয়াপ্ত করেছিল।