নিয়োগ-নিট কেলেঙ্কারির তদন্ত, দেশজুড়ে ইডি তল্লাশি

0
131
ছবি : সংগৃহীত
বিহারে কনস্টেবল নিয়োগ ও নিট কেলেঙ্কারির তদন্তে দেশজুড়ে তল্লাশি শুরু করেছে ইডি। বৃহস্পতিবার বিহার ও কলকাতার একাধিক জায়গায় চলে ইডির তল্লাশি। পাটনা, নালন্দা, রাঁচি থেকে কলকাতা, মধ্যমগ্রাম-সহ মোট ১১ জায়গায় তল্লাশি চলছে।
তালিকায় রয়েছে লখনউও। সমস্ত জায়গায় তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা। ২০২৩ সালে বিহারে কনস্টেবল নিয়োগে কেলেঙ্কারি ধরা পড়েছিল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে সে রাজ্যের প্রভাবশালীদের বিরুদ্ধে। ২১ হাজারেরও বেশি পদে নিয়োগে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এছাড়া পরের বছর, ২০২৪ সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এও কেলেঙ্কারি ধরা পড়ে। দেখা যায়, এই পরীক্ষায় দেশের একাধিক পড়ুয়া ১০০ শতাংশ নম্বর পেয়েছে, যা অবিশ্বাস্য। পরে স্পষ্ট হয়, নিটের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় এই ফলাফল হয়েছে। প্রকৃত যোগ্যতার মূল্যায়ন হয়নি। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর বাধ্য হয়ে নতুন করে পরীক্ষা নেয় এনসিটি।