ভোটের আগে তদন্ত প্রক্রিয়া নিয়ে ইডি অধিকর্তার ডেডলাইন 

0
80
সৌজন্যে : টুইটার
২০২৫-২৬ অর্থবর্ষে বাকি থাকা সমস্ত তদন্ত প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে হবে, ভোটের আগে তদন্ত প্রক্রিয়া নিয়ে ইডি অধিকর্তা রাহুল নবীন এমনই ডেডলাইন দিয়েছেন।
দেশের মধ্যে ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে কড়া অবস্থান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র। নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত মামলা শেষের নির্দেশ ইডি প্রধানের। নতুন মামলাগুলি ১ থেকে ২ বছরের মধ্যে শেষ করতে হবে, আর্থিক দুর্নীতি, সাইবার প্রতারণা, ব্যবসা সংক্রান্ত টাকা প্রতারণার মামলা তাড়াতাড়ি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রুত আলোচনার মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে, গুয়াহাটি ইডি-র কনফারেন্সে বার্তা ডিরেক্টর রাহুল নবীনের।