গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata চন্দ্রনাথকে হেফাজতে পেল না ইডি, অন্তর্বর্তী জামিনই বহাল

    চন্দ্রনাথকে হেফাজতে পেল না ইডি, অন্তর্বর্তী জামিনই বহাল

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ইডির আবেদন খারিজ হয়ে গিয়েছে বুধবার। চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল রাখল আদালত।
    তবে ২৫ এবং ২৬ তারিখ মন্ত্রীকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। প্রয়োজন মনে করলে আবারও ডাকা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে জেরাপর্ব শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে। কোনও কড়া পদক্ষেপ করা যাবে না মন্ত্রীর বিরুদ্ধে। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে তদন্তে সহযোগিতা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার নামে চার্জশিট দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই প্রথম মন্ত্রী যার বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। কিন্তু ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহা ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়। বুধবার সেই অন্তর্বর্তী জামিনই মঞ্জুর রেখেছেন বিচারক। ২০২৪-এ বোলপুরে মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা উদ্ধার করেছিল ইডি। তার নির্দিষ্ট কোনও হিসেবে দিতে পারেন নি চন্দ্রনাথ। আয়কর রিটার্নের নথিও সময়মত জমা দেননি। কিন্তু উদ্ধার হওয়া টাকার মধ্যে মাত্র ১৯ লাখের হিসেব দেখাতে পেরেছেন চন্দ্রনাথ সিনহা।
    এমনটাই দাবি ছিল ইডির। আদালতের রায়ের পর চন্দ্রনাথ সিনহা বলেছেন জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। আদালতের ওপর আস্থা ছিল, ভবিষ্যতেও থাকবে।