
যাঁর দফতরে আন্ডারে সংশোধনাগার। বিভিন্ন মামলায় দোষীরা নিজেদের সংশোধন করেন। সেই কারাদফতরের মন্ত্রীর বিরুদ্ধেই এবার চার্জশিট দিয়েছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটের পরেই বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে চার্জশিট দেয় ইডি। মন্ত্রীর ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা রয়েছে। ওই টাকা জমা পড়েছিল ২০১৬ থেকে ২০২১-র মধ্যে। এমনটাই দাবি ইডির। কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর বিশদ কোনও তথ্যই দিতে পারেননি মন্ত্রী। তাঁর বাড়িতে উদ্ধার হওয়া ৪০ লাখ টাকা নিয়েও কিছু জানাতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এর আগে নিয়োেগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। প্রসঙ্গত নিয়োেগ দুর্নীতি মামলায় গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই বোলপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। এর আগে দু’বার তলব করলেও তাতে সাড়া দেননি চন্দ্রনাথ।
তবে বৃহস্পতিবার ইডির দফতরে গেলেও তাঁর আগেই চচার্জশিট জমা পড়ে যায় আদালতে। তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেন তদন্তকারীরা।
