গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইডি

    কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইডি

    0
    130
    জমি দুর্নীতি মামলায় এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা।
    মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই মামলায় যুক্ত আরও একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে সিদ্দারামাইয়ার নাম জড়ায় এই মামলায়। সেই মামলায় বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। এরপর কর্নাটকের লোকায়ুক্ত আদালতের নির্দেশে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়। বিপাকে পড়ে রাজ্যপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন কর্নাটকের মুখ্যমন্ত্রী।যদিও কর্নাটক হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় রাজ্যপালের নির্দেশ কোনওভাবেই বেআইনি নয়।