গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ইডি মানে এক্সট্রিমলি ডেসপারেট, তোপ চন্দ্রিমা-ডেরেকের

    ইডি মানে এক্সট্রিমলি ডেসপারেট, তোপ চন্দ্রিমা-ডেরেকের

    0
    29
    ছবি সৌজন্যে :ফেসবুক

    আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার হতেই ইডির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের দুই নেতৃত্ব চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন বলেছেন ইডি মানে এক্সট্রিমলি ডেসপারেট।

    তাদের এমন একটা ভাব যা ইচ্ছে তাই করতে পারে। ইডি-র টার্মটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েনের আরও অভিযোগ একদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করে দেওয়া অন্যদিকে ইডি মত নিরপেক্ষ সংস্থাগুলোকে নিজেদের মত করে ব্যবহার করা।

    হার নিশ্চিত বুঝতে পেরে এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূলের। কয়লা পাচার মামলায় ইতিমধ্যে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ডিনেশ চান্ডেলের ১০ দিনের ইডি হেফাজত হয়েছে।