
৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক ইডি আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। ২০১৩ সালের আইআরএস অফিসার রঘুবংশী ভুবনেশ্বরের এক খনিজ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিতে চলেছে এমন খবর ছিল সিবিআইয়ের কাছে।
বৃহস্পতবারই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রতিকান্ত রাউত নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে গত মার্চ মাসে ভুবনেশ্বরের ইডি অফিসে ডাকা হয়েছিল। সেখানে রঘুবংশী তাঁকে নিজের চেম্বারে ডেকে নেন।
তারপর তাঁকে নিদেশ দেওয়া হয় যে, ভগতী নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে। সেই চলতি মামলা থেকে তাঁকে ছাড় পাইয়ে দেবে। অভিযোগে বলা হয়েছে, ভগতী তারপর রাউতের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। রাউতকে সে চাপ দিতে থাকে ফেসটাইমের মাধ্যমে রঘুবংশীর দাবিমতো টাকা পাঠিয়ে দিতে।








