গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National হায়দরাবাদে আইপ্যাক দফতরে ইডি হানা

    হায়দরাবাদে আইপ্যাক দফতরে ইডি হানা

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স

    কলকাতার পর এবার হায়দরাবাদে ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এ ফের হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাকের আর এক ডিরেক্টর ঋষিরাজ সিং-র তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

    কলকাতায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি-র যে টিম হানা দেয়, সেই টিমই হায়দরাবাদে তল্লাশি অভিযান চালাচ্ছে। কয়লা পাচার মামলায় তদন্তে ফের ইডি-র স্ক্যানারে রয়েছে আইপ্যাক. ইডি-র দাবি, হাওয়ালার টাকার সঙ্গে জড়িত আইপ্যাক। কয়লা পাচারের কোটি কোটি টাকা তছরুপে অভিযুক্ত একজন হাওয়ালা অপারেটর, আইপ্যাক-কে কোটি কোটি টাকা লেনদেনের ব্যবস্থা করে দেয়। যদিও আইপ্যাক ওই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে, ৮ জানুয়ারি সল্টলেকে আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্টিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি।