
নদিয়ার চাকদায় প্লাইউড ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে। বৃহস্পতিবার সকালে প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে চারজন আয়কর দফতরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান।
বৃহস্পতিবার সকালে চাকদা শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে তল্লাশি চালান তাঁরা। বাড়ি ঘিরে রাখেন সেনা জওয়ানরা। টোটনকে সঙ্গে নিয়েই আয়কর দফতরের আধিকারিকরা তাঁর বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীক কারখানাতেও তল্লাশি চালান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটেনের একাধিক জায়গায় প্লাইউডের দোকান রয়েছে। রয়েছে কারখানাও। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী। এলাকায় ব্যবসায়ী হিসাবে তাঁর নাম রয়েছে। কিন্তু কী কারণে এই তল্লাশি তা জানা যায়নি।





