গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk অর্থলগ্নি সংস্থা সাহারার প্রাক্তন কর্মীর বাড়িতে ইডি

    অর্থলগ্নি সংস্থা সাহারার প্রাক্তন কর্মীর বাড়িতে ইডি

    0
    141
    ED at the house of ex employee of investment firm Sahara
    ED at the house of ex employee of investment firm Sahara
    অর্থলগ্নি সংস্থা সাহারার আর্থিক অনিয়মের মামলায় নিউ ব্যারাকপুরে ইডির হানা। বুধবার সকাল ৭:৩০ নাগাদ নিউ ব্যারাকপুরের ১৭৫, মেইন রোড ওয়েস্ট সারদা এপারমেন্টে বি-ব্লকে রঞ্জিত ঘোষ নামে এক কর্মীর বাড়িতে হানা দেয় ৫ সদস্যের ইডি আধিকারিকের একটি টিম।
    ইডি সূত্রে খবর, অর্থলগ্নি সংস্থা সাহারার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নেমে ২০১৫ সালে কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া ডেটা ডি-কোড করে আজ দেশের চার জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এদিকে কলকাতা অর্থলগ্নি সংস্থা সাহারার আর্থিক অনিয়মের মামলায়  মুম্বই, দিল্লি, লখনউতেও চলছে তল্লাশি।