কোল ব্লক-ব্যাঙ্ক প্রতারণা: কলকাতায় ৪ জায়গায় ইডির হানা

0
179
ছবি সৌজন্যে : নিজস্ব
কোল ব্লক ও ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতায় ৪ জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। কলকাতার সঙ্গেই ওড়িশা, দিল্লির ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
সাদার্ন অ্যাভিনিউ, বালিগঞ্জ দুই ব্যবসায়ীর বাড়ি সহ কলকাতার ৪ জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একযোগে হানা দিয়েছে ইডির গোয়েন্দারা। এর আগে ৬ হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণা মামলায় কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করে ইডি। তাঁর বাড়ি থেকে ৪ কোটির সোনার গয়না, বেশ কয়েকটি বিদেশি গাড়িও উদ্ধার হয়েছিল। কদিন আগে দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ব্যবসায়ী সঞ্জয় গুপ্ত এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। ঝাড়খণ্ডের ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনায় এই হানা বলে জানা গিয়েছিল।