
ব্যাঙ্ক প্রতারণা মামলায় শহরে ফের অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবার সল্টলেকে এক অপটিক্যাল ফাইবার ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা।
ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নেন। সেই টাকা অন্য কাজে লাগানো হয়েছে। পরে ব্যাঙ্কের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন সল্টলেকের সিএফ ৩৭৪ নম্বর বাড়ির বাসিন্দা অভিযুক্ত ব্যবসায়ী।
সেই মামলার তদন্তে এদিনের অভিযান। এরসঙ্গেই ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা সম্প্রসারণের নামে কালো টাকা সাদা করিয়ে দেওয়ার অছিলায় টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ইডির কাছে।





