গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা-সহ রাজ্যের ১০ ঠিকানায় ইডি হানা

    কলকাতা-সহ রাজ্যের ১০ ঠিকানায় ইডি হানা

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আন্তর্জাতিক কলসেন্টার প্রতারণা চক্রের সন্ধানে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছে কলকাতার এক ব্যবসায়ীও।

    ইডির দাবি, কলকাতায় বসে বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে প্রতারণা হয়েছে। কোটি কোটি টাকা হাতিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে। ইডি-র দাবি, এখনও পর্যন্ত কল সেন্টার প্রতারণায় আর্থিক কেলেঙ্কারির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জ, তোপসিয়া, পিকনিক গার্ডেন, সল্টলেক সেক্টর ফাইভ-সহ ১০ টি জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে রয়েছে ওই কল সেন্টারের অফিস। রাজারহাট, নিউটাউন, বাগুইআটিতেও চলেছে ইডি-র তল্লাশি অভিযান। একাধিক নথি এবং তথ্য উদ্ধার হয়েছে।ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর নাম রাজেশ গোয়েঙ্কা।বাগুইআটিতে তাঁর ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ভিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। ইডি সূত্রে খবর, কলকাতায় কল সেন্টার খুলে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হতো। কয়েক মাস ধরেই অনুসন্ধান চালাচ্ছিল ইডি।

    জানা গিয়েছে, বাঙ্গুর এলাকাতেও একটি কল সেন্টার খোলা হয়েছিল। এইসব কল সেন্টারের মাধ্যমে যে প্রতারণা করা হচ্ছিল সেই সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছে আগেই। তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান।