কলকাতা-সহ রাজ্যের ৮ জায়গায় ইডি হানা

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
কলকাতা-সহ রাজ্যের আট জায়গায় মঙ্গলবার সকালে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সূত্রের খবর, ১৬০ কোটি টাকা প্রতারণার মামলায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যবসায়ী ইডির নজরে রয়েছেন।
বিশ্বজিৎ বিভিন্ন নামে ব‍্যবসা খুলে বেশি সুদে আমানতের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বাইরের বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনার বনগাঁতেও তল্লাশি অভিযানে গিয়েছে ইডি। সেখানে চারটি ঠিকানায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর। বনগাঁর সুভাষপল্লিতে তল্লাশি চলছে। সেখানে বিশাল নামে এক ব্যক্তির বাড়িতে যান ইডি আধিকারিকেরা। তার পর তাঁর এক আত্মীয় রাজীব বিশ্বাসের বাড়িতেও তল্লাশি অভিযানে যান তাঁরা।