অর্থ তছরুপ : শিলিগুড়িতে ইডি হানা 

0
1049
ছবি সৌজন্যে : নিজস্ব
কোটি টাকার বেআইনি অর্থ তছরুপের অভিযোগে শিলিগুড়ির একাধিক জায়গায় হানা একযোগে হানা দিয়েছে ইডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ও মহারাজা কলোনিতে হানা দেন ইডি আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভম গুপ্ত নামে মহারাজা কলোনির বাসিন্দা ওই ব্যক্তির বাড়িতে প্রথমে অভিযানে নামে ইডি। মূলত কয়েক কোটি টাকার বেআইনি অর্থ তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাঝে বেশ কয়েকবার দুবাইয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। বাকি আরও দুই অভিযুক্তের নতুনপাড়ার বাড়িতেও অভিযানে নেমেছে ইডি৷
তাঁদের বিরুদ্ধেও একইভাবে মানি লন্ডারিং ও অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি মাটিগাড়াতেও একটি বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷