
প্রায় ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে না জড়িয়েছিল অভিনেতা এবং মডেল ডিনো মরিয়ার। এবার এই মামলার তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। জানা যাচ্ছে, মিঠি নদী থেকে পলি তোলার অভিযোগের তদন্তে মুম্বই এবং কেরালার ১৫ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।
সুত্রে খবর, মুম্বইতে বন্যা আটকাতে মিঠি নদী থেকে পলি তুলে নাব্যতা বাড়ানোর চেষ্টা করেছিল প্রশাসন। আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। অভিযোগ উঠেছে, নদী থেকে পলি তোলার জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল, তা সঠিক জায়গায় খরচ করা হয়নি।
এই ঘটনার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের সন্দেহের তালিকায় থাকা দুই মিডলম্যানের সঙ্গে ডিনোর যোগসূত্রের অভিযোগ সামনে এসেছে। আর সেই জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ বলে জানা গেছে।
