নদিয়ার কাঠমিস্ত্রী দু-ভাইয়ের বাড়িতে ইডি হানা

0
300
ছবি সৌজন্যে : নিজস্ব
ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে সোমবার নদিয়ার চাকদহ থানা এলাকায় পেশায় কাঠমিস্ত্রী দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, চাকদহের পড়ারি গ্রামের বাসিন্দা ওই কাঠমিস্ত্রির নাম বিপ্লব সরকার।
সোমবার সকালে বিপ্লব ও তাঁর ভাইয়ের বাড়িতে হাজির হয় তদন্তকারী দল। টিনের ছাউনি দেওয়া বাড়িটিতে কেন্দ্রীয় সংস্থার হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভুয়ো পাসপোর্ট এবং আন্তর্জাতিক হাওয়ালা চক্রের তদন্তের অঙ্গ হিসাবে এই অভিযান চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, মনে করা হচ্ছে, ভারতের জেলে বন্দি পাকিস্তানি নাগরিকদের সঙ্গে চাকদহের দুই ভাইয়ের যোগ থাকতে পারে।
বিপ্লব, তাঁর ভাই এবং বাবা বিনন্দ সরকাকে আটক করেছে ইডি। অনেক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।