
মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতার বাড়ি-অফিসে একযোগে হানা দিয়েছে ইডি। মার্লিন গ্রুপের একাধিক ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চলে।
বুধবার সকাল থেকেই আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড, সল্টলেক সহ কলকাতার ৭ জায়গায় হানা দেয় ইডি। কলকাতায় একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ রয়েছে। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ উঠেছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। তারই তদন্তে সুশীল মোহতা এবং সাকেত মোহতার আলিপুরের বাড়িতেও পৌঁছে গিয়েছিল ইডি। প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় এর আগে সুশীল মোহতার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছিল। এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ফের তলব করেছে ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবারও হাজিরা দিতে বলা হয়েছিল সুজিত বসুকে।
কিন্তু তিনি তদন্তকারীদের কাছে সময় চেয়েছিলেন। রাজ্যের তারেক মন্ত্রী রথীন ঘোষকেও তলব করা হয়েছে।








