গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পুর নিয়োগ দুর্নীতি – সুজিত বসুর অফিসে ইডি হানা 

    পুর নিয়োগ দুর্নীতি – সুজিত বসুর অফিসে ইডি হানা 

    0
    170
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি শুক্রবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কলকাতার অন্তত ১০টি জায়গায়। সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা।

    ইডি সূত্রে খবর, নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চলছে। ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলছে শরৎ বোস রোড, নিউ আলিপুরেও। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা ছাড়াও ব্যাঙ্ক প্রতারণার একটি মামলার তদন্তেও চলছে তল্লাশি অভিযান।শুক্রবার সকাল থেকেই কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের নানা এলাকায় তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকেরা।এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা।

    ১৪ ঘণ্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে যান তদন্তকারীরা।