গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পাঞ্জাবের মন্ত্রীর বাড়িতে ফের ইডি হানা

    পাঞ্জাবের মন্ত্রীর বাড়িতে ফের ইডি হানা

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পাঞ্জাব সরকারের মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা-র বাড়িতে সকালে হানা দিয়েছে ইডি। চণ্ডীগড়ের সেক্টর-২ এলাকায় তার সরকারি বাসভবন-সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়।
    অভিযোগ, অর্থ পাচার, ফেমা আইন লঙ্ঘন, জমি সংক্রান্ত অনিয়ম এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্তেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, সকাল প্রায় ৭টা নাগাদ প্রায় ২০টি গাড়ি নিয়ে ইডির দল পৌঁছে যায় মন্ত্রীর বাসভবনে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় প্রায় তিন ডজন সিআইএ ও বিশেষ বাহিনীর জওয়ান। সকাল ৭টা ২৫ মিনিট থেকে শুরু হয় তল্লাশি অভিযান। শুধু চণ্ডীগড় নয়, লুধিয়ানা, জালন্ধর ও গুরুগ্রাম-সহ একাধিক শহরেও একযোগে অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।