গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata পাসপোর্ট কাণ্ড : ২৫০টির বেশি ভুয়ো নথি বানিয়ে দেন আজাদ!

    পাসপোর্ট কাণ্ড : ২৫০টির বেশি ভুয়ো নথি বানিয়ে দেন আজাদ!

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভুয়ো পাসপোর্টকাণ্ডে বিরাটি থেকে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ২৫০টিরও বেশি ভুয়ো নথি এবং পাসপোর্ট তৈরি করেছিল। তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
    কাদের এই নথি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আজাদের বিষয়ে খোঁজখবর শুরু করেছে এনআইএ। সূত্রে খবর, ১২ থেকে ১৩ বছর আগে আজাদ ভারতে আসে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে আসে সে। বাংলাদেশে রয়েছে তার পরিবার। এত দিন যাদের জন্য ভুয়ো পাসপোর্ট এবং নথি তিনি বানিয়ে দিয়েছেন তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। আদতে তারা পাকিস্তানি না বাংলাদেশি, না অন্য কোনও দেশের বাসিন্দা, কেন ভুয়ো নথি তৈরি করানোর প্রয়োজন হল, কেন ভারতে আসার প্রয়োজন হল, দেখছে তদন্তকারী সংস্থা।