
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকে একযোগে কলকাতার একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি-র আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকে বেলেঘাটা, বেন্টিক স্ট্রিট, পার্কস্ট্রিট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
জানা গিয়েছে, বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ পৌঁছয় ইডি আধিকারিকদের একটি দল। দলে ছিলেন এক মহিলা আধিকারিক সহ ইডি ৬ অফিসার। বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মীরামলায় নামের ওই বাড়িতে দুই বস্ত্র ব্যবসায়ী থাকেন বলে খবর। তাঁদের নাম – বিশ্বজিৎ চৌধুরি ও রণজিৎ চৌধুরি।
সেখানেই বাহিনীকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে ইডি। এর আগে সুজিত বসুর একাধিক রেস্তোরাঁ ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।









