গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অনিল আম্বানির বাড়ি-সহ একাধিক সংস্থায় ইডি তল্লাশি 

    অনিল আম্বানির বাড়ি-সহ একাধিক সংস্থায় ইডি তল্লাশি 

    0
    129
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    অর্থপাচার এবং ঋণ জালিয়াতির অভিযোগে শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির দফতরে বৃহস্পতিবার সকালে ম্যারাথন অভিযান চালিয়েছে ইডি। মুম্বইয়ের একাধিক অফিস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলি দীর্ঘদিন ধরেই ঋণ বাবদ নেওয়া অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্নের মুখে ছিল।
    তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, বড় অঙ্কের ঋণ নেওয়া হলেও, সেটি ব্যবসায়িক খাতে ব্যয় না করে অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে সঠিক হিসেব না থাকার কারণে আর্থিক গরমিল ধরা পড়েছে। এই মাসের শুরুতেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনিল আম্বানিকে উইলফুল ডিফল্টার বা জালিয়াত ঘোষণা করেছে। ডিসেম্বর ২০২৩, মার্চ ২০২৪ এবং সেপ্টেম্বর ২০২৪—
    এই তিনটি সময়ে এসবিআই রিলায়েন্স কমিউনিকেশনসের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে প্রাপ্ত জবাব পরীক্ষা করে ব্যাংক জানায় যে ঋণের শর্তাবলী যথাযথভাবে মানা হয়নি। সেই সঙ্গে ঋণ-অ্যাকাউন্টের লেনদেনে বহু অসঙ্গতি ধরা পড়েছে।