আয়ুষ্মান দুর্নীতি, হিমাচলে কংগ্রেস বিধায়কের বাড়িতে ইডি

0
231
Ayushman scam ED at Congress MLAs house in Himachal
Ayushman scam ED at Congress MLAs house in Himachal
আয়ুষ্মান ভারতে ব্যাপক দুর্নীতির অভিযোগে হিমাচলপ্রদেশে কংগ্রেস বিধায়ক-সহ হাত শিবিরের একাধিক নেতার বাড়িতে একযোগে তল্লাশি অভিযানে নেমেছে ইডি।
বুধবার কংগ্রেস বিধায়ক রঘুবীর সিং বালি, কংগ্রেস নেতা তথা চিকিৎসক রাজেশ শর্মা-সহ একাধিক ব্যক্তি বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, হিমাচলপ্রদেশের পাশাপাশি পাঞ্জাব ও চণ্ডীগড়ের অন্তত ১৯টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ৪০টি গাড়িতে করে প্রায় ১৫০ জন আধিকারিক হিমাচলের কঙ্গড়া, সিমলা, উনা, মান্ডি ও কুল্লুর নানান জায়গায় তল্লাশি শুরু করেছে। তদন্তকারীদের সূত্রে খবর, ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথমবার আয়ুষ্মান ভারত প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলে ভিজিল্যান্স বিভাগ। সেই মতো দায়ের হয় এফআইআর। অভিযোগ ওঠে, ভুয়ো কার্ড বানানোর পাশাপাশি একাধিক বেসরকারি হাসপাতাল চিকিৎসার মিথ্যে তথ্য দিয়ে বিপুল টাকার কারচুপি করেছে।