ইডির তল্লাশিতে ৪ কোটি টাকার সোনা, ফ্রিজ শান্তনুর বাড়ি

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব

মার্ক্যুইজ স্ট্রিটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে আড়াই কেজি সোনা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। দুবাইয়ে চারটি সম্পত্তির হদিশও মিলেছে বলে ইডি সূত্রে খবর।

শুক্রবার সোনা পাপ্পু মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়ি সহ ৯ ঠিকানায় হানা দেয় ইডি। মুর্শিদাবাদের কান্দির শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি ফ্রিজ করেছে ইডি। মার্ক্যুইজ স্ট্রিটের ব্যবসায়ী মহম্মদ আলির বাড়ি থেকে আড়াই কেজি সোনা উদ্ধার হয়েছে। ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে ১৫ লাখ টাকা।

বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ডিজিটাল এভিডেন্স। কসবায় কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টরের বাড়ি এবং চক্রবেড়িয়ায় অতুল কাটারিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়।