ইডির তল্লাশি, জোড়া এফআইআর মুখ্যমন্ত্রীর

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন-র বাড়ি এবং সল্টলেকের অফিসে ইডির তল্লাশির বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি এবং সিআরপিএফ-র অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী।

ইমেল মারফত একটি শেক্সপিয়র থানা অন্যটি বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে। হুমকি, চরি, অনুপ্রবেশ এবং তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে শেক্সপিয়র শরণি থানায় পুলিশও স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে। তথ্য চুরি, সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছে পুলিশ।

শেক্সপিয়র সরণি থানার আধিকারিক শিবাদিত্য পালকে মুখ্যমন্ত্রীর অভিযোগের আইও করা হয়েছে। অন্যদিকে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও মুখ্যমন্ত্রী একইভাবে অভিযোগ দায়ের করেছেন।