জগনমোহন রেড্ডির কোটি কোটি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

0
109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
১৪ বছর আগের আর্থিক তছরুপ মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ২৭ কোটি টাকার শেয়ার, ডালমিয়া সিমেন্ট লিমিটেডের ৩৭৭ দশমিক ২ কোটি টাকার জমি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে। যদিও ডালমিয়া সিমেন্ট সংস্থার দাবি, ৭৯৩ দশমিক ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২২ সালে ডালমিয়া সিমেন্ট ভারতীয় সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেডে নিয়োগ করে। এই সংস্থর সঙ্গে যুক্ত অস্ত্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তাঁর যে শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে কারমেল এশিয়া হোল্ডিংস লিমিটেড, স্বরস্বতী পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং হর্ষ ফার্ম।