গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Birbhum অনুব্রত-র ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

    অনুব্রত-র ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

    0
    256
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গরুপাচার মামলায় জেলমুক্তি হয়েছেন আগেই, এবার অনুব্রত মণ্ডলের ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
    জানা গিয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের মোট ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সি হেফাজতে নিয়েছে। এই অ্যাকাউন্টগুলোর অনেকগুলো অনুব্রত মণ্ডলের নামে। এছাড়া অনুব্রত মণ্ডলের মালিকাধীন কয়েকটি সংস্থার নামে থাকা অ্যাকাউন্টগুলো বাজেয়াপ্ত করেছে ইডি। গত সেপ্টেম্বরে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরুপাচার মামলায় জামিন পান কেষ্ট। ২০২২-র ১১ অগাস্ট গরুপাচার মামলায় বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলায় তাঁকে হেফাজতে নেয় ইডি। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল।
    অগাস্টে সিবিআইয়ের মামলা থেকে জামিন পান কেষ্ট। পরে সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পান তিনি।