
কলকাতার পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস কোথায় এই তথ্য জানতে চেয়ে এ বার ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দিয়েছে ইডি।
সূত্রের খবর, শান্তনুর স্টেটাস, কোথায় ডিউটি করছেন ইত্যাদি জানতে চাওয়া হয়েছে ইডির তরফে।পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস-কে বেশ কয়েক বার তলব করেছিল ইডি। কিন্তু প্রতি বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। বার বার তলব সত্ত্বেও পুলিশকর্তা হাজিরা না দেওয়ায় এ বার ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগের দিন ২৮ এপ্রিল শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি।
সোনা পাপ্পু সম্পর্কিত মামলার সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু পুলিশকর্তা হাজিরা এড়িয়ে গিয়েছেন। তিনি দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কা করে শান্তনুর বিরুদ্ধে লুক আউট জারি করে ইডি।





