
ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তাও আবার বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমায়।
জানা যাচ্ছে শাহরুখের আসন্ন সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন এড শিরান। এমনটা নিশ্চিত করেছেন গায়ক নিজেই।বলা হচ্ছে শাহরুখের জন্য একটি হিন্দি ট্র্যাক রেকর্ড করেছেন শিরান, যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে।যদিও সিনেমাটির নাম জানাননি গায়ক। তবে ফ্যান ফলোয়াররা ধরেই নিয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং’ সিনেমায় থাকবে শিরানের গান।এর আগে শিরানের স্যাফায়ার গানের ভিডিওতে শাহরুখ খানের উপস্থিতি যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিলো।ভিডিওটিতে শিল্পী অরিজিৎ সিংও রয়েছেন।১৭ জুন এড শিরান স্যাফায়ার তৈরির নেপথ্যের একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। সেখানে, কীভাবে তিনি শাহরুখকে গানটির জন্য সেই ক্যামিও করতে রাজি করিয়েছিলেন তা নিয়ে কথা বলেছেন। ভিডিওতে, তাকে কিছু হিন্দি গানের লাইন রেকর্ড করতে দেখা যাচ্ছে।একটি ফ্যান ক্লাব ইনস্টাগ্রামে সেই ক্লিপটি শেয়ার করে লিখেছে, পুরো পাঞ্জাবি ভার্সনের জন্য অপেক্ষা করতে পারছেন না, এডের ইউটিউব চ্যানেলে পর্দার পেছনের অংশটি দেখুন, এড ভিডিওতে হিন্দি ভার্সনের কথা বলেছেন।তাই নিশ্চিত নন যে গানটির অন্য ভার্সনটি এখন হিন্দি নাকি পাঞ্জাবি হবে।এড নিজেই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্ট করেছেন যে, হিন্দি গানটি শাহরুখ অভিনীত একটি বলিউড ছবির জন্য ছিল। আর এটি অরিজিতের সাথে নীলকান্তের পাঞ্জাবি ভার্সন।তিনি এই মুহূর্তে সব ভাষাতেই গান করছেন।
এই কথা থেকে সবাই ধরেই নিয়েছেন, শাহরুখের পরবর্তী সিনেমা কিং’-এ শোনা যাবে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের গান। যদিও শাহরুখ কিংবা সিদ্ধার্থ আনন্দ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি।








